২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকির বাবা-মা-ভাই গ্রেপ্তার, ইয়াবা ও ডায়েরি উদ্ধার

সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আঁখির বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীররাতে রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় নিকির ব্যক্তিগত কক্ষ থেকে ৩৪টি ইয়াবা বড়ি ও প্রভাবশালী কয়েক ব্যক্তির নাম-ঠিকানা লেখা একটি ডায়েরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন জনকে হলেন, নিকির ভাই মো. মইনুদ্দিন, বাবা আব্দুর নূর ও মা সালেয়া বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আঁখির বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীররাতে রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় নিকির ব্যক্তিগত কক্ষ থেকে ৩৪টি ইয়াবা বড়ি ও প্রভাবশালী কয়েক ব্যক্তির নাম-ঠিকানা লেখা একটি ডায়েরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন জনকে হলেন, নিকির ভাই মো. মইনুদ্দিন, বাবা আব্দুর নূর ও মা সালেয়া বেগম। সোমবার সন্ধ্যায় টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে গণমাধ্যমের সামনে তাদের হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী জানান, রোববার রাত একটা থেকে তিনটা পর্যন্ত কর্ণফুলী গার্ডেন সিটির ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। তিনি জানান, র‌্যাব সদস্যরা ফ্ল্যাটের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে তল্লাশী চালিয়ে ৩৪ টি ইয়াবা বড়ি ও ইয়াবার বেশ কয়েকটি খালি প্যাকেট উদ্ধার করে। উইং কমান্ডার নূরানী জানান, নিকিই ওই কক্ষটি ব্যবহার করতো বলে তার বাবা-মা দাবি করেছে। তিনি বলেন, "আমরা এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বিভিন্ন ব্যাংকে নগদ টাকাসহ নিকির নামে এক কোটি ৩০ লাখ টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছি। আরও বেশ কিছু সম্পদের খোঁজ পাওয়া যাবে বলে আমরা ধারণা করছি।" নিকির বাবা-মা ও ভাইকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে নূরানী বলেন, "বাসার বাসিন্দা হিসেবে এবং নিকিকে সহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছি।" কমান্ডার নূরানী আরও বলেন, "আমরা একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করেছি। সেখানে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া গেছে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে। এ জন্য উঁচু মহলে যেতে হলেও আমরা তাই যাবো।" তিনি জানান, গাজীপুরের যে বাড়িতে জয়নাল আশ্রয় নিয়েছিলেন সেটা তার খালা-খালুর। তাদের দুজনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমান্ডার নূরানী বলেন, "এর আগে জয়নাল যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যারিয়েডকে তালাক দিয়েছিলেন। ক্ষতিপূরণ হিসেবে তাকে পাঁচ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু পরে বাংলাদেশের একজন আইনজীবীর সহায়তায় সমঝোতা করে ম্যারিয়েডকে তিন মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দেন জয়নাল। তিন মিলিয়ন ডলারের সমমূল্যের টাকা তার আছে বলেই তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন। আমরা তার এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছি।" নিকির ভাই মাইনুদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, তার পাথর ও প্রিন্টিংয়ের ব্যবসা আছে। এই ব্যবসার টাকা দিয়ে তিনি কিছুদিন আগে একটি গাড়ি কিনেছেন। র‌্যাব অধিনায়ক জানান, নিকির বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে রমনা থানার কর্তব্যরত উপপরিদর্শক আহসান হাবীব রাত পৌনে আটটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। মামলা করা হতে পারে বলে আমরা শুনেছি।" এর আগে রোববার সন্ধ্যায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল ও মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আঁখিকে গ্রেপ্তার করে র‌্যাব। ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে কয়েকদিন ধরে এ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব-৩ তাদের আটক করতে ২৯ অক্টোবর সোমবার রাতভর জয়নালের ধানমন্ডির বাসায় অভিযান চালায়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাসায় তল্ল