ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সহকারী অ্যাটর্নি জেনারেল নাসরিন আক্তার সোমবার পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির বরাবরে লেখা পদত্যাগপত্র সোমবার তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন। এতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বলা হয়েছে।
নাসরিন আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, পারিবারিক ও ব্যাক্তিগত কিছু কারণে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে আর দায়িত্ব পালন করতে পারবেন না।
২০০৫ সালের ১৭ জুলাই নাসরিন আক্তার সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮২০ ঘ.
bdnews24