২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে 'ভাইরাস' আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠিগ্রামে সোমবার 'ভাইরাস' আক্রান্ত হয়ে আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে গত দুই দিনে ওই গ্রামে মৃতের সংখ্যা ছয়-এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

সিলেট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠিগ্রামে সোমবার 'ভাইরাস' আক্রান্ত হয়ে আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে গত দুই দিনে ওই গ্রামে মৃতের সংখ্যা ছয়-এ দাঁড়ালো। আক্রান্তের অবস্থা পর্যবেক্ষণে স্থানীয়রা এটাকে ডায়রিয়া বলে জানালেও চিকিৎসকরা বলছেন, এটা ডায়রিয়া নয়, ভাইরাস সংক্রমণ। স্থানীয়রা জানান, রোগাক্রান্তদের ঘন ঘন বমি হয় এবং ধীরে ধীরে তারা নিস্তেজ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুবোধ চক্রবর্তী জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্রে রোগাক্রান্ত ১৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে হেলেনা বেগম (১০) নামে এক শিশু সোমবার দুপুরে মারা গেছে। জেলা সিভিল সার্জন ডা. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদ্রুত এলাকায় চিকিৎসকদের দুটি দল কাজ করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ঢাকা থেকে আজ (সোমবার) বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে।" তিনি আরও বলেন, "প্রাথমিক ভাবে এটি খাদ্যে বিষক্রিয়া বলে মনে হলেও এখন মনে হচ্ছে এটি এক প্রকার ভাইরাস সংক্রমণ, তবে ডায়রিয়া নয়।" আক্রান্তদের বমি পরীক্ষা করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন। রোববার এ রোগে আক্রান্ত হয়ে লাঠিগ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মস্তফা বেগম (২৮) ও শিশুকন্যা হেনা বেগম (৫), আনোয়ার হোসেনের শিশুকন্যা রিয়া বেগম (৩) আমিরউদ্দিনের শিশুকন্যা রুমি বেগম (৬) ও আকলুমা বেগম (৩) মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫০০ ঘ.