২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্বাধীন আদালতের প্রথম রায়ে ৯ আ'লীগ নেতাকর্মী খালাস

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর সিলেটে প্রথম রায়ে কানাইঘাটে জরুরি অবস্থা ভঙ্গের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আওয়ামী লীগের ৯ নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

সিলেট, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর সিলেটে প্রথম রায়ে কানাইঘাটে জরুরি অবস্থা ভঙ্গের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আওয়ামী লীগের ৯ নেতাকর্মী। এরা হলেন, মিনহাজউদ্দিন, হামজা হেলাল, ফারুক আহমদ, রহিম মিয়া, সাধন মিয়া, ইকবাল আহমদ, ফয়সল আহমদ, হারুন মিয়া ও আলাউর রহমান। রোববার সিলেটের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ রায় দেন। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৪ জুলাই কানাইঘাটের গাছবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ওই থানার উপ পরিদর্শক কাইয়ূম মুনসি জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে মামলা করেন। এরপর রাতে গ্রেপ্তার হওয়া কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজউদ্দিন ও হামজা হেলালকে মামলায় আসামি করে মোট নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে রোববার সিলেটের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় হাকিম আদালত আসামি নয়জনকে বেকসুর খালাসের রায় ঘোষণা প্রদান করেন। সন্ধ্যায় মামলার দুই আসামি মিনহাজউদ্দিন, হামজা হেলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাকিদের এর আগে আটক করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/