ফেনী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেনীতে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ রোববার শুরু হচ্ছে।
প্রথম পর্যায়ে পৌর এলাকায় এ কাজ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ। পরবর্তী সময়ে অন্য এলাকায় কাজ চলবে।
নির্বাচন কর্মকর্তা জানান, পৌরসভার ওয়ার্ডগুলোতে রোববার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর পর শুরু হবে ছবি তোলা ও নিবন্ধনের কাজ।
এদিকে ভোটার তালিকায় নিবন্ধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে শুক্রবার জেলা শহরে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়া প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিও গত কয়েকদিন ধরে চালানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24