বরগুনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি জমসেদ নামে একটি ট্রলার শুক্রবার রাতে ডাকাতের কবলে পড়ে।
পাথরঘাটা উপজেলার মহিপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দেিণ সাগরে ট্রলারটিতে ডাকাত দল হানা দেয় ওই ট্রলারের জেলেরা জানিয়েছেন।
তারা জানান, ডাকাতরা মাছ ও জালসহ ট্রলারটি নিয়ে যায়। সে সঙ্গে অপহরণ করে নিয়ে যায় চার জেলেকে। বাকি সাত জেলেকে সাগরে ফেলে যায়।
সাত জেলেকে বরগুনার ট্রলারগুলো উদ্ধার করে শনিবার সকালে মহিপুর নিয়ে আসে বলে জানিয়েছেন পাথরঘাটা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।
আলী আহমদ (৩৫), ফরিদ হোসেন (২৪), আবুল হাশেম (২৩), নাসিম (১৯), আরিফ হোসেন (১৫), মাহমুদ (১৭) ও গোলাম মোস্তফা (৩০) নামে ওই সাত জেলে সাংবাদিকদের জানান, তাদের চার সহকর্মীকে ডাকাতরা মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে যায়।
অপহৃতরা হলেন, নাসির উদ্দিন (২৮), হেলাল (২৫), মিরাজ (৪০), জসিম উদ্দিন (২৭)।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তাদের বাড়ি কক্সবাজার। তাদের ট্রলারের মালিকের নাম নুরুল আমিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24