২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চোরের অস্ত্রাঘাতে গৃহবধূ নিহত

চোরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুরের গৃহবধূ দীপালি হালদার(৩২)। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ফরিদপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চোরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুরের গৃহবধূ দীপালি হালদার(৩২)। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গ্রামের অনন্ত হালদারের বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় এক চোর। চোর ছাগল চুরি করে পালানোর সময় অনন্তের স্ত্রী দীপালি চিৎকার দিলে চোর ধারালো অস্ত্র দিয়ে দীপালিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় অনন্ত বাড়ি ছিলেন না। শনিবার সকালে পুলিশ লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৩ ঘ.