ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হরকাতুল জিহাদের (হুজি) সদস্য মাওলানা আবু সাইদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্দেশদাতা হিসেবে দুজন রাজনৈতিক নেতার নাম প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে তাদের নাম জানাননি এ কর্মকর্তা।
মাওলানা সাইদ ওরফে ডা. জাফর ২১ আগস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলায় জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হুজি সদস্যরা জানিয়েছেন।
এ নিয়ে গ্রেনেড হামলা মামলায় দুদিনে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। তাদের সবাই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তদন্তকর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার রাতে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার (এএসপি) ফজলুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওলানা আবু সাইদ ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই হামলায় অংশ নেওয়া আরও কয়েক জন এবং নির্দেশদাতা হিসেবে দুই জন রাজনৈতিক নেতার নামও বলেছেন তিনি। কিন্তু তদন্তের স্বার্থে এখনই তাদের নাম বলা যাবে না।"
তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর জানান, ঢাকা মহানগর হাকিম মো. এমরান চৌধুরীর খাস কামরায় দুপুর তিনটা থেকে মাওলানা আবু সাইদের জবানবন্দি গ্রহণ শুরু হয়। একটানা প্রায় সাড়ে তিন ঘন্টা জবানবন্দি গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে হরকাতুল জিহাদ (হুজি) প্রধান মুফতি আব্দুল হান্নানসহ তিন জঙ্গি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আট দিনের রিমান্ড শেষে মুফতি হান্নান, তার ভাই মুন্সী মহিবুল
bdnews24