ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাসিরনগর উপজেলার ৩৮৪ বস্তা সরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে চাতালপুর বাজারে অভিযান একটি ঘর থেকে সারের বস্তাগুলো আটক করা হয় বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম।
তিনি বলেন, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আশুগঞ্জ থেকে নৌকায় করে এ সার আনা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই সার আটক করে।
উদ্ধার করা সারের মধ্যে ২৮৬ বস্তা ইউরিয়া, ৮১ বস্তা টিএসপি ও ১৭ বস্তা এমওপি সার।
ঘরের মালিক ফারুক মিয়া এবং নৌকার মাঝি হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় নাসির নগর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮৪২ ঘ.
bdnews24