২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

চাঁদপুর, ফরিদপুর, পঞ্চগড় ও বাগেরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান, সদর ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় শুক্রবার দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, শুক্রবার বিকালে সদর উপজেলার মহামায়া এলাকার দেবপুর বাজারে রায়পুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক বাসযাত্রী নিহত ও ২০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর, ফরিদপুর, পঞ্চগড় ও বাগেরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান, সদর ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় শুক্রবার দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, শুক্রবার বিকালে সদর উপজেলার মহামায়া এলাকার দেবপুর বাজারে রায়পুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক বাসযাত্রী নিহত ও ২০ জন আহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র দাস জানান, শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তার মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় লিটন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়। লিটনের বাড়ি ফরিদগঞ্জের ভাটিয়ালপুর এলাকায়। বাগেরহাট প্রতিনিধি জানান, রামপাল উপজেলার ভাগা বাসস্ট্যান্ড এলাকায় খুলনা-মংলা সড়কে শুক্রবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানিম পাটোয়ারী (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রামপালের ফয়লা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, মানিকনগর গ্রাম থেকে দাদির সঙ্গে আত্মীয়ের বেড়াতে যাওয়ার পথে ভাগা বাসস্ট্যান্ড এলাকায় খুলনাগামী একটি ট্রাক তানিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তানিমকে ঝনঝনিয়া স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে সে মারা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তানিমের বাড়ি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামে। পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলা শহরের করতোয়া সেতু এলাকায় শুক্রবার সকালে বাসচাপায় এক জন নিহত ও অপর এক জন আহত হয়েছে। হতাহত দুজনই সাপুড়ে। নিহতের নাম ফজলুল হক। আহত আব্দুল হান্নানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পুরাতন ক্যাম্প এলাকায় বাড়ি থেকে সাপের খেলা দেখাতে একটি রিকশায় চড়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস তাতেদর চাপা দেয়। এতে ফজলুল হক ঘটনাস্থলেই মারা যায়। ফরিদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার ধুলতি সেতুর পাশে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়। আহতদের মধ্যে তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন জানান, দুপুর ১২টার দিকে কলকাতাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ও খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হয়। আহতদের মধ্যে নারায়ণগঞ্জের বিপ্লব বর্মন (২৫), রনজিত বর্সন (৩৫) ও শ্রীমঙ্গলের শাহিদা চৌধুরী (২২) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৩ ঘ.