চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকা থেকে পুলিশ বুধবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপ গান, দুটি দেশীয় বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।
রাঙ্গুনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসতেশাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের কুমারের টিলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসএনডি/১২৪৫ ঘ.
bdnews24