২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবরেটরি রিপোর্টের জন্য আরো সময় চেয়েছে বুয়েট

ল্যাবরেটরি রিপোর্ট হাতে না পাওয়ায় ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স ভেঙ্গে পড়ার ঘটনার তদন্তের কোনো অগ্রগতি নেই। নির্মান-সামগ্রীর পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট জমা দেওয়ার জন্য আরো এক সপ্তাহ সময় চেয়েছে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ল্যাবরেটরি রিপোর্ট হাতে না পাওয়ায় ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স ভেঙ্গে পড়ার ঘটনার তদন্তের কোনো অগ্রগতি নেই। নির্মান-সামগ্রীর পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট জমা দেওয়ার জন্য আরো এক সপ্তাহ সময় চেয়েছে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত ৮ অক্টোবর বৃষ্টির রাতে ভেঙ্গে পড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স। তারপর একদিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট হয়ে গেলেও পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করা যায়নি এখনো। পূর্নাঙ্গ রিপোর্টের জন্য আগামী ৩১ অক্টোবর সময় বেঁধে দিলেও বুয়েট ও এমআইএসটি (মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি) থেকে ল্যাবরেটরি রিপোর্ট এখনো এসে পৌঁছেনি জাতীয় ক্রীড়া পরিষদে। পরিষদের সচিব আমিনুল ইসলাম খান জানিয়েছেন, "একটা চিঠি দিয়ে বুয়েট আরো সপ্তাহখানেক সময় চেয়েছে নির্মাণ সামগ্রীগুলোর পরীক্ষা-নিরীক্ষার জন্য। আশা করছি আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্তের বেশ অগ্রগতি হবে।" সুষ্ঠ তদন্তের জন্য প্রেসবক্সের বিভিন্ন নির্মাণ সামগ্রীর মান যাচাই করার জন্য বুয়েট ও এমআইএসটি'র ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। মাঝে ঈদ ও পুজার ছুটি পড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার কাজ এগোয়নি। তাই বুয়েট আরো এক সপ্তাহ সময় চেয়েছে। তার আগেই অবশ্য এমআইএসটি থেকে রিপোর্ট পেয়ে যাবেন বলে আশা করছেন তদন্ত কমিটির প্রধান ক্রীড়া ক্রীড়া পরিষদের পরিচালক আব্দুর রহমান, "বুয়েটের রিপোর্টের আগে এমআইএসটির রিপোর্ট পেয়ে যাবো। মোটামুটি আর ১০-১২ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট হয়ে যাবে বলে আশা করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০৪০ঘ.