ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় আরাফাত রহমান কোকোকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেননি আদালত। অবশ্য প্রয়োজনে তদন্ত কর্মকর্তা জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান সোমবার কোকোর রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
সকাল ১১টা ৪০ মিনিটে আরাফাত রহমান কোকোকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। নীল জিন্স প্যান্ট ও ছাই রংয়ের টি শার্ট পরা শ্মশ্র
bdnews24