২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন: অপরাধ স্বীকারকারীদের জেলের বদলে জরিমানা হবে

ট্রুথ কমিশনে অপরাধ স্বীকারকারীদের জেলে পাঠানোর বদলে সরকার আর্থিক জরিমানা আদায় করাসহ দোষীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কথা ভাবছে। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ কথা জানান। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "ট্রুথ কমিশনে যারা অপরাধ স্বীকার করবে, তাদের জেলে হয়তো যেতে হবে না, কিন্তু আর্থিক জরিমানা আদায় করাসহ তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ট্রুথ কমিশনে অপরাধ স্বীকারকারীদের জেলে পাঠানোর বদলে সরকার আর্থিক জরিমানা আদায় করাসহ দোষীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কথা ভাবছে। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ কথা জানান। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "ট্রুথ কমিশনে যারা অপরাধ স্বীকার করবে, তাদের জেলে হয়তো যেতে হবে না, কিন্তু আর্থিক জরিমানা আদায় করাসহ তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। তবে তারা যদি নিজেরাই নির্বাচনে অংশ নিতে আগ্রহী না হয়, সেটাই তাদের জন্য ভাল হবে।" প্রথমে শুধু ব্যবসায়ীদের কথা চিন্তা করে ট্রুথ কমিশন গঠনের কথা ভাবা হয়েছিলো -- এ কথা জানিয়ে তিনি বলেন, "এখন সকলের জন্য এই কমিশন গঠন করার কথা ভাবা হচ্ছে। কারণ একটি বিশেষ শ্রেণীর জন্য আইন করা হলে তা বৈষম্যমূলক হবে।" আইন উপদেষ্টা বলেন, "ট্রুথ কমিশন যত তাড়াতাড়ি গঠন করা সম্ভব, তত তাড়াতাড়ি দেশের অর্থনৈতিক কমকাণ্ড সচল হবে। বর্তমান অবস্থায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো প্রয়োজন। এটি করা না গেলে যৌথ বাহিনী দিয়েও সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ জন্য যত দ্রুত সম্ভব এই কমিশন গঠন করার জন্য আমরা চেষ্টা করছি।" তবে এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু ঠিক করা হয়নি এবং আইন মন্ত্রণালয় একটি প্র