২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট, গোপালগঞ্জ ও লালমনিরহাটে তিনটি লাশ উদ্ধার

সিলেট, গোপালগঞ্জ ও লালমনিরহাটে এক গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলার ওসমানী নগর থানার সাদীপুর ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে রোববার সকালে রুনা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট, গোপালগঞ্জ ও লালমনিরহাটে এক গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলার ওসমানী নগর থানার সাদীপুর ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে রোববার সকালে রুনা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রুনার ভাই রনি মিয়া সাংবাদিকদের জানান, রুনা ঈদের সময় বাবার বাড়ি আসে। শনিবার সন্ধ্যা ৭টায় বাথরুমে ঢোকার পর দীর্ঘক্ষণ পরও না বের হওয়ায় দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। রনি মিয়া জানান, সাত মাস আগে রুনার সঙ্গে একই উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর গ্রামের আনফর খাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঈদের সময় বাড়ি ফিরলে কয়েকদিন আগে স্বামীর সঙ্গে টেলিফোনে তার কথা কাটাকাটি হয়। ওই কথাকাটাকাটির রেশ ধরেই রুনা আত্মহত্যা করেছে বলে রনি মিয়া দাবি করেন। ওসমানী নগর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লালমনিরহাট সংবাদদাতা জানান, সদর জেলার মোগলহাট বাজারের কাছ থেকে রোববার দুপুরে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) লেবু মিয়া জানান, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ২/৩ দিন আগে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। যুবকের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিল। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুর উপজেলার গয়ালকান্দি গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় আবুল কালাম(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ওই গ্রামের শান্তিপুর ইটভাটার কাছে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ বলছে, কালাম নেশা করতো এবং কিছুদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৪৪ ঘ.