২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নগরীর উলালঘুনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম হারুন-আর-রশিদ পাটোয়ারী শিপু। তার বাড়ি নগরীর কাউনিয়া ময়লাখোলা এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর উলালঘুনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম হারুন-আর-রশিদ পাটোয়ারী শিপু। তার বাড়ি নগরীর কাউনিয়া ময়লাখোলা এলাকায়। র‌্যাব সাংবাদিকদের জানায়, শনিবার বিকালে ক্যাপ্টেন মো. শফিকুল হকের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল উলালঘুনি মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয় ভবনের পাশ থেকে শিপুকে গ্রেপ্তার করে। ওই সময় তার দেহ তল্লাশি করে একটি শুটারগান এবং থ্রি নট থ্রি রাইফেলের ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২১ ঘ.