২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক মারধরের ঘটনায় পল্লবীতে পোশাক কারখানায় অসন্তোষ

অতিরিক্ত সময় (ওভার টাইম) কাজ না করায় মিরপুরের পল্লবীর ডেকো গার্মেন্টসে রফিক ও শফিক নামে দুই শ্রমিককে রোববার মালিক পক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সময় (ওভার টাইম) কাজ না করায় মিরপুরের পল্লবীর ডেকো গার্মেন্টসে রফিক ও শফিক নামে দুই শ্রমিককে রোববার মালিক পক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ এসেছে। ঘটনার প্রতিবাদে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওভারটাইম না করে শনিবার ছুটি কাটানোয় রফিক ও আমিনুলকে মালিকপক্ষের লোকজন রোববার মারধর করে বলে শ্রমিকরা অভিযোগ করেছে। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা রোববার সকালে কাজ বন্ধ করে দেয়।" পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে বৈঠক করছে বলে ওসি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৪১৪ ঘ.