২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে

এখন থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে কোন ব্যক্তি যোগাযোগ করতে পারবেন। তবে সশরীরে নয়, ই- মেইলের মাধ্যমে। ই-মেইল করে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সম্পর্কে মতামত, পরামর্শ, প্রস্তাব, প্রতিক্রিয়া বা অভিযোগ সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো যাবে। ই-মেইলের ঠিকানা হচ্ছে, feedback@pmo.gov.bd । এছাড়া ওয়েবপেজ এর ঠিকানা,www.cao.gov.bd/ feedback/comments.php। রোববার থেকে এ ঠিকানা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 06:22 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখন থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে কোন ব্যক্তি যোগাযোগ করতে পারবেন। তবে সশরীরে নয়, ই- মেইলের মাধ্যমে। ই-মেইল করে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সম্পর্কে মতামত, পরামর্শ, প্রস্তাব, প্রতিক্রিয়া বা অভিযোগ সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো যাবে। ই-মেইলের ঠিকানা হচ্ছে, ভববফনধপশ@ঢ়সড়.মড়া.নফ। এছাড়া ওয়েবপেজ এর ঠিকানা, িি.িপধড়.মড়া.নফ/ভববফনধপশ/পড়সসবহঃং.ঢ়যঢ়। রোববার থেকে এ ঠিকানা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ই- মেইলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সম্পর্কে মতামত দেয়া যাবে; কোন অভিযোগ থাকলে তাও জানানো যাবে। চিঠির জবাব দেওয়া হবে।" যে ঠিকানা থেকে মেইল আসবে, সেই ঠিকানায় জবাব চলে যাবে বলেও জানান সৈয়দ ফাহিম মুনেম । তিনি আরও জানান, যদি কেউ ইচ্ছা করেন তিনি প্রধান উপদেষ্টাকে কোন বিষয়ে পরামর্শ দেবেন বা সরকারের কোন কাজে দেশের ওপর খারাপ প্রভাব পড়তে পারে সে বিষয়ে তিনি আগাম সতর্ক করতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এএল/জিএনএ/১২০০ ঘ.