২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে টেম্পুকে চাপা দিয়ে বাস ডোবায়, নিহত ৬

মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় শুক্রবার বাসের চাপায় পাঁচ টেম্পুযাত্রী নিহত হয়েছেন। বাসটি টেম্পুকে চাপা দেয়ার পর রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে নিহত হন এক বাসযাত্রী। দুর্ঘটনায় ১০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় শুক্রবার বাসের চাপায় পাঁচ টেম্পুযাত্রী নিহত হয়েছেন। বাসটি টেম্পুকে চাপা দেয়ার পর রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে নিহত হন এক বাসযাত্রী। দুর্ঘটনায় ১০ জন আহত হয়। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের একটি বাস কুরনী এলাকায় একটি টেম্পুকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।" দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে দুই জন মারা যায় বলে ওসি বদরুল আলম জানান। নিহতদের মধ্যে পাঁচজন টেম্পুযাত্রী। তারা হলেন, মির্জাপুর উপজেলার বরাটি গ্রামের আনসার(৬০), রাসমনি (৩০), হভুল্লা গ্রামের হাবিব (৩০) ও আমানুর (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী(৪০)। বেলা ২টার দিকে বাসটি পানি থেকে তোলার পর এর ভেতর থেকে সুমাইয়া(৭) নামে এক শিশুর লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা বদরুল আলম জানান। সুমাইয়া পটুয়াখালীর বাউফল উপজেলার মংলা গ্রামে। সে মায়ের সঙ্গে বাবার কর্মস্থলে যাচ্ছিল। তার বাবা রুহুল আমিন বগুড়া সেনানিবাসে কর্মরত সৈনিক। ওসি বদরুল আরো জানান, দুর্ঘটনায় আহত ১০ জন কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ গাড়ি দুটি আটক করলেও দুই চালকই পালিয়ে গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৪ ঘ.