চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার কচুখাইন এলাকা থেকে বুধবার একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি শটগানসহ আখতার হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল বুধবার বিকেল ৪টায় অস্ত্র দুটিসহ আখতারকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
আখতারকে বৃহস্পতিবার রাউজান থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৯০৮ ঘ.
bdnews24