আবদুর রহিম হারমাছি
সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৫ (বিডিউিজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে লাগামহীনভাবে বাড়ছে খাদ্য আমদানি। দুদফা বন্যার কারণে আউশ ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দেশে খাদ্য ঘাটতির আশঙ্কায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও খাদ্য (চাল ও গম) আমদানি বেড়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড পরিমাণ খাদ্য আমদানি হয়েছে। এ সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় খাদ্য আমদানি বেড়েছে প্রায় ২৪০ শতাংশ। গত ২০০৬-০৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে সময়ে সবমিলিয়ে সাত কোটি ৮০ লাখ ডলারের খাদ্য আমদানি হয়। আর চলতি অর্থবছরের একই সময়ে ২৬ কোটি ৪৯ লাখ ডলারের চাল ও গম আমদানি হয়েছে। অথচ গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩২ শতাংশ খাদ্য আমদানি কম হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে খাদ্য আমদানি বাড়ার কথা স্বীকার করে বলেন, "বন্যার কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বেশি বেশি খাদ্য আমদানি করতে হচ্ছে। দেশে যাতে কোনো অবস্থাতেই খাদ্য সঙ্কট দেখা না দেয় সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার খাদ্য আমদানি করছে।"
ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় খাদ্য আমদানি বাড়ছে। বোরো ধান না ওঠা পর্যন্ত আমদানি বাড়তেই থাকবে। আগাম মজুদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উভয় খাতেই সা
bdnews24