২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের খোলাডাঙ্গা ও বেনাপোলের ভবের বেড়ে রোববার পৃথক অভিযানে প্রায় ৫০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 04:17 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

যশোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যশোরের খোলাডাঙ্গা ও বেনাপোলের ভবের বেড়ে রোববার পৃথক অভিযানে প্রায় ৫০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব রোববার। গ্রেপ্তারকৃতরা হলো- খোলাডাঙ্গার মাসুদ মোল্লা ও ভবের বেড়ের শিবিনা বেগম। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের একটি দল খোলাডাঙ্গায় অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইনসহ মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। এদিকে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বেনাপোলের ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে ১১৫ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা শিবিনা বেগমকে গ্রেপ্তার করে। তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২১০ ঘ.