২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকারদের জন্য ২০টি জায়গা নির্দিষ্ট করে দিয়েছে সরকার

হকারদের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় শর্তসাপেক্ষে ২০টি জায়গা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। নতুন জায়গা নির্ধারণের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানের হলিডে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট করে দেওয়া স্থানে ব্যবসা করার জন্য হকারদের ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে। ইতোমধ্যে যারা আবেদন করেছে তাদের নিবন্ধনকাজ ও পরিচয়পত্র দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হকারদের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় শর্তসাপেক্ষে ২০টি জায়গা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। নতুন জায়গা নির্ধারণের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানের হলিডে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট করে দেওয়া স্থানে ব্যবসা করার জন্য হকারদের ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে। ইতোমধ্যে যারা আবেদন করেছে তাদের নিবন্ধনকাজ ও পরিচয়পত্র দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ এই হকারদের নিয়ন্ত্রণ করবে। হকারদের ব্যবসা পরিচালনার জন্য সরকার কিছু নীতিমালা করেছে। এর মধ্যে রয়েছে ফুটপাতে কোন কাঠের খাটিয়া, চৌকি, কোন ধরণের ফ্রেম বা পর্দা, ছাদ বা প্লাস্টিকের আবরণ ব্যবহার করা যাবে না, ফুটপতের এক পাশে দুই হাত বাই দুই হাত স্থানে মাটিতে কাপড় রেখে পণ্য বিক্রি করতে হবে, কোন অবস্থাতেই রাস্তার উপর যাওয়া যাবে না, ফুটপাতে জনসাধারণের চলাচলে কোন ব্যাঘাত সৃষ্টি করা যাবে না, স্থায়ী কোন কাঠামো তৈরী করা যাবে না এবং বিক্রি শেষে মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। হকারদের জন্য নতুন নির্ধারিত স্থান হলো, জুরাইন পোস্তগোলার আলম মার্কেট এলাকার খালি জায়গা ও রাস্তার পাশের নির্দিষ্ট স্থান, যাত্রাবাড়ী সামাদ সুপার মার্কেটের সামনে শহীদ ফারুখ সড়কের খানকা শরীফ পর্যন্ত রাস্তার উভয় পাশে ও যাত্রাবাড়ী রাস্তার উত্তর পাশে ফুটপাত, মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশের খালি জায়গা ও সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পশ্চিম পাশের রাস্তা সংলগ্ন দুটি খালি জায়গা, গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ লিংক রোড, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার ফুটপাতের নির্দিষ্ট স্থান, বায়তুল মোকাররম লিংক রোড ও মুক্তাঙ্গন এলাকার নির্দিষ্ট স্থান, শাহবাগ এলাকায় শাহবাগ থানার উত্তর পাশে রাস্তার ফুটপাতের নির্দিষ্ট স্থান, দোয়েল চত্ত্বরের ফুটপাতের নির্দিষ্ট স্থান, নিউমার্কেট এলাকার নিউমার্কেটের পূর্ব পাশের ফুটপাত, গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের খালি জায়গা ও মিরপুর সড়কের ডান দিকে ফুটপতের নির্দিষ্ট জায়গা, ফার্মগেট এলাকায় ইন্দ্রিরা রোডের ফুটপতের নির্দিষ্ট জায়গা, মিরপুর রোকেয়া সরণী এলাকায় আবহাওয়া অফিস সংলগ্ন রাস্তার নির্দিষ্ট স্থান, মিরপুর ১০ নাম্বার গোলচত্বর এলাকার নির্দিষ্ট স্থান, মিরপুর ১১ নাম্বারে পূরবী সিনেমা হলের সামনের নির্দিষ্ট স্থান, মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সামনের খালি জায়গার নির্দিষ্ট স্থান, মিরপুর শাহআলী মার্কেটের সামনে ফুটপতের নির্দিষ্ট স্থান, মিরপুর এক নম্বর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে রাস্তার ফুটপাতের নির্দিষ্ট স্থান, মিরপুর এক নম্বর এলাকায় শাহআলী মার্কেটের সামনে রাস্তার ফুটপাতের নির্দিষ্ট স্থান, মিরপুর ইসলামী ব্যাংকের সামনে ফুটপাতের নির্দিষ্ট স্থান, গাবতলী টার্মিনাল সংলগ্ন ফুটপতের নির্দিষ্ট স্থান, মহাখালী আমতলী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের খালি জায়গার নির্দিষ্ট স্থান, গুলশান এক নম্বরে ডিসিসি মার্কেট সংলগ্ন স্থান (ফুলের মার্কেট) ও উত্তরা রাজউক মাঠের নির্দিষ্ট স্থান। এদিকে হকারদের বসার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়ায় মগবাজার বিশাল সেন্টার মার্কেট এলাকা, পলওয়েল মার্কেট এলাকা, গুলিস্তান ও গোলাপশাহ মাজার এলাকা, দিলকূশা ইউনুছ সেন্টার এলাকা, মৌচাক আনারকলি মার্কেট এলাকা, হাতিরপুল বাজার মোড় থেকে বাংলামোটর লিংক রোড সংযোগস্থল পর্যন্ত এলাকা, গাউছিয়া মার্কেট মোড় থেকে পুরাতন এলিফ্যান্ট রোড এলাকা, পান্থপথ বসুন্ধারা সিটি চত্বর এবং ইস্টার্ন প্লাজা মার্কেট এলাকায় বর্তমানে চালু থাকা হলিডে মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মৎস্য ভবনের সামনের রাস্তায় এবং মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ফুটপাতে প্রতি শুক্রবার হলিডে মার্কেট চালু থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ এমএসবি/এমএইচবি/২১৪৭ ঘ.