২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের জন্য স্কুলছাত্র খুন

একটি মোবাইল ফোনের জন্য জীবন দিতে হলো মধুখালী উপজেলার বকশীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বৈদ্যনাথ শীলকে। গত শুক্রবার রাতে ওই উপজেলার রায়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ফরিদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি মোবাইল ফোনের জন্য জীবন দিতে হলো মধুখালী উপজেলার বকশীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বৈদ্যনাথ শীলকে। গত শুক্রবার রাতে ওই উপজেলার রায়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই বৈদ্যনাথের সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় ছিনতাইকারী সন্দেহে গ্রামের সোহরাব শেখের ছেলে আরিফকে (২০) এলাকাবাসী আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, বৈদ্যনাথকে গলা টিপে হত্যা করে মোবাইল ফোনটি সে ছিনিয়ে নিয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে আরিফকে গ্রেপ্তার করে। আরিফের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে বকমীপুরের পাশের চরহাটঘাটা গ্রামের একটি ধান ক্ষেত থেকে বৈদ্যনাথের লাশ উদ্ধার করা হয় বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জালাল বলেন, বৈদ্যনাথ হত্যাকোণ্ডের ঘটনায় তার বাবা উত্তম শীল বাদি হয়ে আরিফকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.