২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস গ্রেপ্তার

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. ইলিয়াস হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে জেলা শহরের আলীয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়েরুদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. ইলিয়াস হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে জেলা শহরের আলীয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়েরুদ্দীন। তিনি সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্র লুটের মামলায় ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। ফুটবল অঙ্গন থেকে বিদায় নেয়ার পর ইলিয়াস হোসেন রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৮ সালে নিজ জন্মস্থান সদর উপজেলার হরিদাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতিও তিনি। সদর থানা পুলিশ জানায়, এর আগে ইলিয়াসের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভাংচুর, লুটপাটের অভিযোগে বিভিন্ন সময় ১৪টি মামলা হয়। তবে ইলিয়াসের ভাই আলী আকবর মিল্টন বলেছেন, "রাজনৈতিক প্রতিহিংসা বশত দায়ের করা ওই ১৪টি মামলায়ই ইলিয়াস আদালত থেকে জামিন পেয়েছেন।" ২২ আগস্ট পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের অভিযোগে সদর থানায় দুটি মামলা হয়। এখন সে দুটি মামলায়ই ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি ছয়েরুদ্দীন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.