২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কৃষককে কুপিয়ে হত্যা

চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রামে আফজাল হোসেন নামে এক কৃষককে 'চরমপন্থীরা' কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

পাবনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রামে আফজাল হোসেন নামে এক কৃষককে 'চরমপন্থীরা' কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে ১০/১২ জন চরমপন্থী ইয়াসিন আলীর বাড়িতে গিয়ে তার ছোট ছেলে সাহেব আলীকে খোঁজ করে। ওই সময় তার অন্য ছেলে আফজাল হোসেন ঘর থেকে বেরিয়ে এলে চরমপন্থীরা তাকে এলোপাতাড়ি কোপায়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই আফজালকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার তিনি মারা যান বলে জাহিদ হোসেন জানান। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৩ ঘ.