২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৬টি তাজা বোমা উদ্ধার

গাংনী উপজেলার চেংগাড়া বানিয়াপুকুর গ্রামের একটি নার্সারির ভেতর থেকে শনিবার সন্ধ্যায় ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

মেহেরপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাংনী উপজেলার চেংগাড়া বানিয়াপুকুর গ্রামের একটি নার্সারির ভেতর থেকে শনিবার সন্ধ্যায় ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। বোমাগুলি পলিথিনের র‌্যাগে ধানের কুড়ার ভিতর লুকানো ছিল বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর গাংনী ক্যাম্প অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মর্তুজা গালিব। তিনি জানান, বোমাগুলো শক্তিশালী। ছয়টি বোমা পরে গাংনী থানায় হস্তান্তর করা হয়। এগুলো নিষ্ক্রিয় করতে পানি ডুবিয়ে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/১৯৩৭ ঘ.