২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আমন ধানে পোকা, ১৮২ কোটি টাকার ক্ষতি

নীলফামারীতে প্রায় ৩৫ হাজার হেক্টর জমির রোপা আমনের ক্ষেত বাদামি গাছ ফড়িং পোকায় আক্রান্ত হয়েছে। এর ফলে জেলাটিতে ৩৬ লাখ ৪০ হাজার মণ ধান নষ্ট হয়েছে; বর্তমান বাজার মূল্য হিসেবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮২ কোটি টাকা। বন্যার ক্ষয়ক্ষতির পর ফসলে পোকার আক্রমণ দিশেহারা করে তুলছে কৃষকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

নীলফামারী, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে প্রায় ৩৫ হাজার হেক্টর জমির রোপা আমনের ক্ষেত বাদামি গাছ ফড়িং পোকায় আক্রান্ত হয়েছে। এর ফলে জেলাটিতে ৩৬ লাখ ৪০ হাজার মণ ধান নষ্ট হয়েছে; বর্তমান বাজার মূল্য হিসেবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮২ কোটি টাকা। বন্যার ক্ষয়ক্ষতির পর ফসলে পোকার আক্রমণ দিশেহারা করে তুলছে কৃষকদের। কৃষকরা জানায়, বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকায়) পোকায় জেলার বিআর-১১ জাতের কমপক্ষে ৮০ ভাগ রোপা আমনের ক্ষেত আক্রান্ত হয়েছে। ঝাঁকে ঝাঁকে পোকা ধান গাছের গোড়ার রস চুষে খাচ্ছে। ক্ষেতের ধান গাছ হলুদ বর্ণ ধারণ করেছে। কীটনাশক ছিটিয়েও পোকার হাত থেকে রেহাই মিলছে না। জেলা কৃষি স