ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মুহম্মদ ফজলুর রহমান এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক স্কাউট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার বাংলাদেশ স্কাউটসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক স্কাউটের দ্বাবিংশ সম্মেলনে তিনি ২৪টি সদস্য দেশের প্রত্যক্ষ ভোটে আগামী ৬ মাসের জন্য সদস্য নির্বাচিত হয়েছেন।
ফজলুর রহমান ২০০০ সাল থেকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এশীয় প্রশান্ত মহাসাগরীয় স্কাউটের বিভিন্ন উপ কমিটির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ফজলুর রহমান আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এসকে/১৭৫০ঘ.
bdnews24