২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কোন অংশকে ডাকা হবে সে সিদ্ধান্ত গঠনতন্ত্র দেখে: সিইসি

নির্বাচন কমিশন আহূত সংলাপে বিএনপির কোন অংশকে ডাকা হবে সে সিদ্ধান্ত দলটির গঠনতন্ত্র দেখে নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, "দলটির গঠনতন্ত্র অনুযায়ী যারা দাওয়াত পেতে পারেন তাদেরই ডাকা হবে। বিষয়টি যেহেতু স্পর্শকাতর সে জন্য নির্বাচন কমিশন যাতে বিতর্কে জড়িয়ে না পড়ে তা খেয়াল রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন আহূত সংলাপে বিএনপির কোন অংশকে ডাকা হবে সে সিদ্ধান্ত দলটির গঠনতন্ত্র দেখে নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, "দলটির গঠনতন্ত্র অনুযায়ী যারা দাওয়াত পেতে পারেন তাদেরই ডাকা হবে। বিষয়টি যেহেতু স্পর্শকাতর সে জন্য নির্বাচন কমিশন যাতে বিতর্কে জড়িয়ে না পড়ে তা খেয়াল রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।" এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেই আবারো জানান শামসুল হুদা। তিনি বলেন, "এ মাসের শেষদিকে অথবা আগামী মাসের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপির গঠনতন্ত্র আমি এখনো দেখিনি। গঠনতন্ত্র দেখে আমরা সিদ্ধান্ত নেব।" প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা শনিবার সকালে গাজীপুর পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ঢাকা সিটি কর্পোরেশনে ভোটার তালিকা তৈরির কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে জানিয়ে সিইসি বলেন, "এ কাজ ২০০৮ সালের ৩১ জানুয়ারি শেষ হবে। ভাসমান ভোটারের সংখ্যাধিক্যের কারণে ঢাকায় ভোটার তালিকা প্রণয়ন একটি বড় ধরনের চ্যালেঞ্জ।" ২০০৮ সালের অক্টোবরের আগেই সারাদেশে ভোটার তালিকার কাজ শেষ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করে শামসুল হুদা বলেন, "সে ক্ষেত্রে প্রতিশ্র"ত তারিখের আগেই নির্বাচন দেয়া হবে।" তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো যেনতেনভাবে ভোটার তালিকা প্রণয়ন করতে চেয়েছিল। আমরা সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ১৮ মাস সময় নিয়েছি।" আগামী জাতীয় সংসদ নির্বাচনে শোডাউন, দেয়াল লিখন, পোস্টার, ব্যানার নিষিদ্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, "আমরা আদি প্রক্রিয়ায় ফিরে যাচ্ছি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েই ভোট চাইতে হবে।" এক ব্যক্তির একাধিক আসনে নির্বাচন করার প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "নির্বাচন কমিশন চাচ্ছিল এক প্রার্থী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী তিন আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ রাখা হচ্ছে।" অধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার কুফল বলতে গিয়ে সিইসি বলেন, "একটি জাতীয় নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রংপুরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। পরে ওনার ছেড়ে দেয়া এক আসনে মুন্সিগঞ্জের শাহ মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হন।" এটাকে 'তামাসা' হিসাবে মন্তব্য করে সিইসি বলেন, এতে এলাকার লোকজনকে বঞ্চিত করা হয়। নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সা