২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাজারে আগুন, দুজনের মৃত্যু

গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর চৌরাস্তা বাজারে শুক্রবার সকালে আগুন লেগেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১০টি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

গাইবান্ধা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর চৌরাস্তা বাজারে শুক্রবার সকালে আগুন লেগেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১০টি দোকান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে বাজারের শাহেদ খন্দকারের দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে পরে তা আশপাশের নয়টি দোকানে ছড়িয়ে পড়ে। ওই সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুটি দোকানের কর্মচারী জাহিদুল হক (২২) ও আশরাফুল (৩০)। নিহত দুজনের বাড়ি পলাশবাড়ি উপজেলার রামপুর গ্রামে বলে ওসি জানান। এছাড়া অগ্নিদগ্ধ পাঁচ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাইবান্ধা থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান। অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪২ ঘ.