২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

মাদারীপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষ দল। নিহতের নাম নিজাম ফকির(৪৫)। এলাকায় তিনি নিজাম ডাকাত নামে পরিচিত। সদর থানার সহকারী উপ-পরিদর্শক ইমরান আহমেদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় অছেল ফকিরের বাড়িতে নিজামের সঙ্গে প্রতিপক্ষ গোষ্ঠী আকবর ফকিরের সালিশ বৈঠক বসে। অমীসাংসিত সালিশ শেষে বাড়ি ফেরার পথে নিজামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা নিজামকে জবাই করে খণ্ডিত মাথাটি আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করেছে, প্রতিপক্ষ আকবর ফকিরের দল নিজামকে হত্যা করেছে। তবে নিজামের বিরুদ্ধেও বহু অভিযোগ রয়েছে বলে তারা জানান। পুলিশ কর্মকর্তা ইমরান জানান, নিজামের বিরুদ্ধে তিনটি হত্যাসহ বহু মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার দীপদাশ ভট্টাচার্য জানান, নিজামের খণ্ডিত দেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২২ ঘ.