২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের অস্ত্র মামলার যুক্তিতর্ক শুনানি শুরু

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিচারাধীন অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুনানি (সওয়াল জবাব) শুরু হয়েছে। বুধবার দুপুরে মামলায় রাষ্ট্রপক্ষের আংশিক শুনানি গ্রহণ করেন ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। বাবরের উপস্থিতিতে আংশিক শুনানি শেষে বিচারক আগামী ২২ অক্টোবর মামলায় পরবর্তী যুক্তিতর্কের শুনানির দিন ধার্য্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিচারাধীন অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুনানি (সওয়াল জবাব) শুরু হয়েছে। বুধবার দুপুরে মামলায় রাষ্ট্রপক্ষের আংশিক শুনানি গ্রহণ করেন ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। বাবরের উপস্থিতিতে আংশিক শুনানি শেষে বিচারক আগামী ২২ অক্টোবর মামলায় পরবর্তী যুক্তিতর্কের শুনানির দিন ধার্য্য করেন। গত ২৮ মে যৌথবাহিনী বাবরের গুলশানের বাসা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি পিস্তল ও ২৫ রাউন্ড গুলির লাইসেন্স ছিল না। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগরীর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কবির হোসাইন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এ মামলার রায় হতে পারে। এ মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষ্য দেন। গত ৭ অক্টোবর বাবর নিজেকে নির্দোষ দাবী করে আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য রাখেন। প্রসঙ্গত মামলাটি অস্ত্র আইনের ১৯ (ক) এবং ১৯(চ) ধারায় দায়ের করা হলেও এতে অস্ত্র আইনের সঙ্গে জরুরি ক্ষমতা বিধিমালা অন্তর্ভূক্ত করে বিচার চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৭৫৬ঘ.