ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নম্বরপত্র চ্যালেঞ্জ করার বিধান রেখে বিসিএস রিক্রুটমেন্ট রুলস সংশোধন করতে যাচ্ছে বর্তমান সরকার।
সংস্থাপন সচিব মো. আব্দুস সালাম খান বুধবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সুপারিশের আলোকে বিসিএস রিক্রুটমেন্ট রুলস এর বেশ কিছু ধারা সংশোধন করা হচ্ছে। এর মধ্যে নম্বর পত্র চ্যালেঞ্জ করার বিষয়টি রয়েছে।"
তিনি বলেন, " বিসিএস রিক্রুটমেন্ট রুলস সংশোধন সংক্রান্ত প্র
bdnews24