২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গ্রামবাসীর অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর গ্রামের বাসিন্দাদের অবরোধের কারণে মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার সলিমপুর গ্রামের বাসিন্দাদের অবরোধের কারণে মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা থেকে ওই অবরোধে রাস্তার উভয়পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টায় লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ফকির হাটের কাছে একটি ওভার ব্রিজ নির্মাণের কারণে পাশের গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে। জলাবদ্ধতার বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭১৩ ঘ.