২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট-পাটগ্রাম রুটে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

লালমনিরহাট-পাটগ্রাম লাইনে সোমবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিকেল থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটে রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্র্তা বিজন রায় জানান, লালমনিরহাট থেকে ৪৫৩ নম্বর যাত্রীবাহী ডাউন ট্রেনটি সোমবার পাটগ্রাম যাওয়ার পথে হাতিবান্ধা-ভোটমারী স্টেশনের মাঝপথে বিকেল পাঁচটায় লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লালমনিরহাট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাট-পাটগ্রাম লাইনে সোমবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিকেল থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটে রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্র্তা বিজন রায় জানান, লালমনিরহাট থেকে ৪৫৩ নম্বর যাত্রীবাহী ডাউন ট্রেনটি সোমবার পাটগ্রাম যাওয়ার পথে হাতিবান্ধা-ভোটমারী স্টেশনের মাঝপথে বিকেল পাঁচটায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলেও জানান তিনি। লালমনিরহাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আকবর আলী জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় কর্তৃপক্ষ সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০১৫ ঘ.