বরিশাল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে রোবাবার রাতে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।
থানা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় প্রায় ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাজারের একটি পাটের গুদামে আগুন লাগে। এরপর বরিশাল, উজিরপর ও গৌরনদী থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
পাট গুদামের মালিক আব্দুর রাজ্জাক মৃধা জানান, গুদামের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এসএনডি/১২৩৮ ঘ.
bdnews24