দিনাজপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পার্বতীপুর- খোলাহাটি সড়কে বটেরতল এলাকায় শুক্রবার গভীর রাতে নৈশকোচে ডাকাতরা হামলা করে নগদসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে।
পার্বতীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনোরঞ্জন জানান, রাত সাড়ে ৩টার দিকে বাসটি বটেরতল এলাকায় পৌঁছলে রাস্তায় গাছ ফেলে ডাকাতরা এর গতিরোধ করে। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণলঙ্কার ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, সকালে ঘটনাস্থল থেকে দুশ গজ দূরে ধানক্ষেত থেকে পুলিশ সাতটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেছে।
গাড়ি চালক বাদী হয়ে মামলা করবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৪৩৪ ঘ.
bdnews24