ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে রোববার শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়।
শনিবার এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে রমজান মাস শেষ হচ্ছে। রোববার সারাদেশের মুসলমানরা সকালে ঈদগাহ, ময়দান অথবা মসজিদে ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এটাই ঈদের আনুষ্ঠানিকতা।
শুক্রবার জুমাতুল বিদায় জুম্মার নামাজে রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক ভিড় হয়।
ঈদ উপলক্ষে জাতীয় সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোও স
bdnews24