২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গরুর দুধের দাম বেড়েছে, বাজারে মিষ্টি সংকট

শহরে ঈদ ও পূজাকে সামনে রেখে দুধের দাম কেজি প্রতি ২৫ টাকা বেড়ে গেছে। এই দাম বৃদ্ধির কারণ দেখিয়ে মিষ্টি ব্যবসায়ীরাও কেজি প্রতি মিষ্টির দাম ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বাগেরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরে ঈদ ও পূজাকে সামনে রেখে দুধের দাম কেজি প্রতি ২৫ টাকা বেড়ে গেছে। এই দাম বৃদ্ধির কারণ দেখিয়ে মিষ্টি ব্যবসায়ীরাও কেজি প্রতি মিষ্টির দাম ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। শুক্রবার দুপুরে শহরের বিভিন্ন বাজারে প্রতি কেজি দুধ ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে তা বিক্রি হয়েছে ২৫ থেকে ২৮ টাকা দরে। বাজার ঘুরে জানা গেছে, শুক্রবার অধিকাংশ মিষ্টির দোকানে দই পাওয়া যায়নি। কয়েকটি দোকানে দই থাকলেও দাম ছিল একশ থেকে ১১০ টাকা কেজি। অন্য সময় প্রতি কেজি দই ৭০ টাকা করে বিক্রি হতো। এছাড়া, ৭০ টাকা কেজির রসগোল্লা ও কালোজাম মিষ্টি একশ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগেরহাট শহরের প্রধান সড়কের ঘোষ সুইটস এর স্বত্ব