২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২১১৯ বোতল বিদেশি মদ আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছিপাতলী ঘাট এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ২১১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আসাদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল আনোয়ারা উপজেলার ছিপাতলী ঘাটে অভিযান চালিয়ে এক হাজার ২৬৪ বোতল লন্ডনি রাম ও ৮৫৫ বোতল কান্ট্রি ড্রাই জিন আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 07:32 AM

Updated : 26 Apr 2022, 02:50 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)