অবৈধ ভয়েস ওভার প্রটোকল (ভিওআইপি) ব্যবসার সঙ্গে জড়িত থেকে সরকারকে রাজস্ববঞ্চিত করার অভিযোগে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংককে ১২৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে বাংলালিংকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাংলালিংক কর্তৃপক্ষ ইতোমধ্যে জরিমানার আংশিক অর্থ পরিশোধও করেছে।