২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের কাছে ইউরিয়া ও বীজ পৌঁছানোর তাগিদ সিপিডি ও ব্র্যাকের

বন্যা- পরবর্তী কৃষি সমস্যা মোকাবেলা করতে আগামী বোরো ও রবি মৌসুমে কৃষকদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার ও হাইব্রিড বীজ পৌঁছানো জরুরি। এছাড়া, ঘাটতি মেটাতে সার ও বীজের পাশাপাশি খাদ্য শস্যও আমদানি করতে হবে। বন্যা -পরবর্তী কৃষি পুনর্বাসন বিষয়ে বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও ব্র্যাক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যা- পরবর্তী কৃষি সমস্যা মোকাবেলা করতে আগামী বোরো ও রবি মৌসুমে কৃষকদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার ও হাইব্রিড বীজ পৌঁছানো জরুরি। এছাড়া, ঘাটতি মেটাতে সার ও বীজের পাশাপাশি খাদ্য শস্যও আমদানি করতে হবে। বন্যা -পরবর্তী কৃষি পুনর্বাসন বিষয়ে বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও ব্র্যাক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত দেওয়া হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, দেশে ইউরিয়া সারের বর্তমান মজুদ প্রায় ৫ লাখ ১৫ হাজার মেট্রিক টন। কিন্তু আগামী বোরো ও রবি মৌসুমে ইউরিয়ার চাহিদা হবে প্রায় ১৬ লাখ টন। বাড়তি ১১ লাখ টন ইউরিয়ার মধ্যে সাত লাখ টন সরকারকে আমদানি করতে হবে। এজন্য সরকারের আমদানী ব্যয় হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা। ধানমণ্ডির সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. মাহবুব আরও বলেন, কৃষকরা প্রশাসনিকভাবে সার বিতরণের চেয়ে খোলা বাজারে সার বিক্রির পক্ষপাতী। তারা একটু বেশি দামে হলেও পর্যাপ্ত পরিমাণ সার চায়। ইউরিয়া সারের দাম কেজি প্রতি ছয় টাকা থেকে বাড়িয়ে নয় থেকে সাড়ে নয় টাকা করার প্রস্তাব করে তিনি বলেন, এটা করা হলে সরকার পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া আমদানি করতে পারবে। সিপিডি'র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কৃষি উৎপাদন অব্যহত রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সার, বীজ ও খাদ্যপণ্য আমদানি করতে হবে। তিনি রাজস্ব আহরণ বাড়ানো, কোনো কোনো ক্ষেত্রে সরকারের ব্যয় সাশ্রয় এবং কৃষি ঋণের প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ড. মাহবুব জানান, কৃষি স