২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সভাপতিমন্ডলীর সভা বৃহস্পতিবার হবে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বুধবারের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় এ সভা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বুধবারের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় এ সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, "হয়তো কেউ আসতে না পারায় এ সভা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে সভা অনুষ্ঠিত হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২৯ঘ.