২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে চাই গণমুখী বাজারনীতি: গোল টেবিল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে মুক্তবাজার অর্থনীতির দর্শন ও বাজার মৌলবাদ থেকে বের হয়ে গণমুখী বাজারনীতি অনুসরণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ভোক্তা অধিকার আন্দোলনের নেতারা। তাদের ভাষায়, দেশে এখন 'গোষ্ঠীতন্ত্রের' অর্থনীতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে মুক্তবাজার অর্থনীতির দর্শন ও বাজার মৌলবাদ থেকে বের হয়ে গণমুখী বাজারনীতি অনুসরণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ভোক্তা অধিকার আন্দোলনের নেতারা। তাদের ভাষায়, দেশে এখন 'গোষ্ঠীতন্ত্রের' অর্থনীতি চলছে। বুধবার সকালে রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় মিলনায়তনে 'দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সমাধানের পথ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন। বাম ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়। বাম ফ্রন্টের সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টির নেতা নুরুল হাসানের সভাপতিত্বে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি বোরহান আহমেদ, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, অধ্যাপক এমএম আকাশ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ বামফ্রন্ট নেতারা এ আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, বিশ্ব ব্যাংক, আইএমএফের কথা শুনে 'মুক্তবাজার' দর্শন অব্যাহত রেখে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাবে না। গোলটেবিল আলোচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের স্বার্থে গণবণ্টন ব্যবস্থা চালু, নিম্ন আয়ের মানুষের মধ্যে রেশনিং সুবিধা দেওয়া, টিসিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি পণ্যের আমদানি বৃদ্ধিসহ ১৪ দফা সুপারিশ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/জেকে/এমএ/১৮১৬ ঘ.