২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাক উল্টে মহাসড়কে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ

বগুড়ার শেরপুরে সোমবার রাত ২টার দিকে একটি ট্রাক উল্টে যাওয়ায় উত্তরবঙ্গের ১১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল ৫টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুরে সোমবার রাত ২টার দিকে একটি ট্রাক উল্টে যাওয়ায় উত্তরবঙ্গের ১১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল ৫টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, সোমবার রাত ২টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় একটি ট্রাক উল্টে যাওয়ায় ১২ ঘণ্টার মতো গাড়ি চলাচল বন্ধ ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ও উত্তরাঞ্চল থেকে ঢাকাসহ অন্যান্য জেলাগামী বিভিন্ন যানবাহন আটকা পড়ে। তিনি বলেন, শেরপুর পুলিশের কাছে রেকার না থাকায় ট্রাককি উদ্ধার করতে দেরি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় ট্রাকটিকে দুপুর ২টার দিকে কিছুটা সড়িয়ে নিলে একটু একটু করে গাড়ি চলাচল শুরু হয়। এরপর বিকেল ৫টার দিকে ট্রাকটিকে রাস্তা থেকে পুরোপুরি সরানোর পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর বগুড়ার নয়মাইল এলাকা থেকে সিরাজগঞ্জের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে গাড়ির লাইন পড়ে যায়। এ সময় হাজার হাজার যাত্রী বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে থাকে। ঢাকা থেকে বগুড়াগামী কলেজ ছাত্র শাওন জানায়, যানবাহন বন্ধ থাকায় অনেকেই সেহরি না খেয়ে রোজা রাখতে বাধ্য হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০৫ ঘ.