২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেড এলাকায় শ্রমিকদের সংঘ করার মেয়াদ বাড়ল

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় শ্রমিক সংঘ করার অধিকার ২০১০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় শ্রমিক সংঘ করার অধিকার ২০১০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মঙ্গলবার উপদেষ্টা পরিষদ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় শ্রমিকদের সংঘ করার অধিকার ২০১০ সালে অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য ইপিজেড শ্রমিক ও শিল্প সম্পর্ক আইন ২০০৪ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। বিদ্যমান আইন অনুযায়ী শ্রমিক সংঘের মেয়াদ ২০০৮ সালের ৩১ অক্টোবর শেষ হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট ১৯৫২ এর সংশোধনের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০০৭ এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন করা হয়। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণ বৈঠকে অংশ নেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৯১৬ঘ.