২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামে সোমবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আমিরুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তি মারা গেছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সন্ত্রাসী গ্র"প আমির চাঁদ বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামে সোমবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আমিরুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তি মারা গেছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সন্ত্রাসী গ্র"প আমির চাঁদ বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা। ঘটনাস্থল থেকে একটি শাটার গান, রাইফেল তিনটি গুলি, বন্দুকের কার্তুজ এবং বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামাল উদ্দিন। তিনি জানান, প্রাগপুর গ্রামের একটি বাড়িতে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল রাত ২টার দিকে সেখানে অভিযান চালায়। তখন সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আমিরুল। অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আমিরুলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে ওসি জামাল উদ্দিন জানান। পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের আমিরুলের বিরুদ্ধে আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.