২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপটি স্থল নিুচাপে পরিণত

মিয়ানমার উপকূল থেকে আসা লঘুচাপটি সোমবার দুপুরে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় পৌঁছে স্থল নিুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সোমবার প্রায় সারা দেশেই হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, মঙ্গলবারও দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিয়ানমার উপকূল থেকে আসা লঘুচাপটি সোমবার দুপুরে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় পৌঁছে স্থল নিুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সোমবার প্রায় সারা দেশেই হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, মঙ্গলবারও দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমার উপকূল থেকে আসা লঘুচাপটি দুপুর নাগাদ বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় পৌঁছে স্থল নিুচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। মঙ্গলবার বিকাল নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান তিনি। এদিকে, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের নৌ বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল. চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার নিুাঞ্চল ও চর এলাকায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট উচু জোয়ারে প্লাবিত হতে পারে। সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৭০ মিলিমিটার, লামায় ১৪৫, বরগুনায় ৮৫ দশমিক ৯, সাতক্ষীরায় ৬৭ দশমিক ৫০, খুলনায় ৬৫, কুড়িগ্রামে ৫২ ও সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের চট্টগ্রাম কার্যালয় জানায়, লঘুচাপের প্রভাবে নগরীতে সকাল থেকে একটানা বর্ষণে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে। নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, পতেঙ্গাসহ নিম্নাঞ্চলসমূহ জোয়ারের পানিতে প্লাবিত হবার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল তিনটা পর্যন্ত নগরীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সোমবার বিরূপ আবহাওয়া সত্ত্বেও চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. মামুন। মালামাল খালাসে সাময়িক বিঘ