২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের কালিহাতীর বাড়ির মালামাল ক্রোক

সাবেক বন ও পরিবেশমন্ত্রী বিএনপি নেতা শাজাহান সিরাজের কালিহাতী উপজেলা সদরের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ঢাকার ১ নম্বর আমলি আদালতের নির্দেশে মালামাল ক্রোক করা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 09:23 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

টাঙ্গাইল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বন ও পরিবেশমন্ত্রী বিএনপি নেতা শাজাহান সিরাজের কালিহাতী উপজেলা সদরের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ঢাকার ১ নম্বর আমলি আদালতের নির্দেশে মালামাল ক্রোক করা হয়। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সাবেক মন্ত্রীর বাসার অভিযান চালিয়ে মালামাল কালিহাতী থানায় এনে রাখা হয়। মালামালের মধ্যে ছিলো একটি খাট ও কয়েকটি চেয়ার-টেবিল। অভিযানের সময় বাড়ির তত্ত্বাবধায়ক উজ্জ্বল উপস্থিত ছিলেন। কর ফাঁকির অভিযোগে রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় ইতোমধ্যে শাজাহান সিরাজের আট বছর সাজা হয়েছে। সাজা হয়েছে তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূরও। তবে সাবেক এ মন্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, শাজাহান সিরাজ ও তার স্ত্রী রাবেয়া হায়দারসহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে চলতি বছরের ১৪ মে আশুলিয়া থানায় ওই মামলাটি দায়ের করেন সাভারের কলতাসুতি গ্রামের বাসিন্দা হাতেম আলী। মামলার এজাহারে বলা হয়, রনস্থল মৌজার বাদির এক একর জমি ২০০৬ সালের ৩০ এপ্রিল শাহজাহান সিরাজ ও তার স্ত্রী রাবেয়া হায়দারের নির্দেশে মামলার অন্য আসামিরা দখল করে নেয়। ওই সময় বাদির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০১ ঘ.